• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

রান্নার স্টোভ থেকে ছড়াল আগুন, বাড়িতে ঝলসে মৃত পাঁচ

লখনউ, ২৮ ডিসেম্বর– রান্না করার সময় আগুন লেগে পুড়ে মারা গেলেন ৫ জন। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মাউয়ের শাহপুর গ্রামের একটি বাড়িতে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। বাড়ির ভেতর থেকে পাঁচটি ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে আনা হয়। সেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান,

রান্নার স্টোভ থেকে ছড়াল আগুন, বাড়িতে ঝলসে মৃত পাঁচ

লখনউ, ২৮ ডিসেম্বর– রান্না করার সময় আগুন লেগে পুড়ে মারা গেলেন ৫ জন। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মাউয়ের শাহপুর গ্রামের একটি বাড়িতে।

স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। বাড়ির ভেতর থেকে পাঁচটি ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে আনা হয়। সেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, স্টোভ থেকেই গোটা বাড়িতে আগুন লেগে যায়।

মাউয়ের জেলা শাসক অরুণ কুমার বলেছেন, “মাউ জেলার কোপাগঞ্জ থানার শাহপুর গ্রামের একটি বাড়িতে আগুন লাগে। এই ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, তিনজন নাবালক ছিল। বাড়ির ভেতরে ঝলসে মৃত্যু হয়েছে তাদের।”