• facebook
  • twitter
Monday, 2 February, 2026

বন্দুকবাজের হামলা বিহারে! এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ১ জনের, আহত বহু

পাটনা, ১৫ সেপ্টেম্বর– আমেরিকার ছায়া বিহারে। বিহারের বেগুসরাইতে বাইকে চেপে এসে আচমকাই চারপাশে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই যুবক। গুলিতে ইতিমধ্যে মৃত্যু হয়েছে একজনের। আহত আরও ১১ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ। বেগুসারাই এর ব্যস্ত রাস্তায় আচমকাই উপস্থিত মানুষদের দিকে তাক করে গুলি ছুড়তে শুরু করে বাইকে চেপে আসা দুই যুবক। প্রাণভয়

পাটনা, ১৫ সেপ্টেম্বর– আমেরিকার ছায়া বিহারে। বিহারের বেগুসরাইতে বাইকে চেপে এসে আচমকাই চারপাশে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই যুবক। গুলিতে ইতিমধ্যে মৃত্যু হয়েছে একজনের। আহত আরও ১১ জন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ। বেগুসারাই এর ব্যস্ত রাস্তায় আচমকাই উপস্থিত মানুষদের দিকে তাক করে গুলি ছুড়তে শুরু করে বাইকে চেপে আসা দুই যুবক। প্রাণভয় কিছু বোঝার আগেই পালাতে শুরু করেন লোকজন। দোকান বাজার খুলে রেখেই পালাতে শুরু করেন বিক্রেতা ও ক্রেতারা। কিন্তু তার মধ্যেই গুলি লেগে মৃত্যু হয় একজনের। গুলিতে আহত হয়েছেন আরও ১১ জন।

Advertisement

পুলিশ জানিয়েছে, বাজারে গুলি চালানোর পর আরও ৩০ কিলোমিটার রাস্তা ওই ভাবেই গুলি চালাতে চালাতে গেছে ওই দুই যুবক। এখনও পর্যন্ত তাদের সন্ধান পায়নি পুলিশ। ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

Advertisement