• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

কালচিনিতে বাবার হাতে ‘খুন’ ছেলে

আলিপুরদুয়ার জেলার কালচিনিতে ছেলেকে খুন করলেন বাবা। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দিওয়াশ কাশ্যপ। পুলিশ অভিযুক্ত মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করেছে।

আলিপুরদুয়ার জেলার কালচিনিতে ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দিওয়াশ কাশ্যপ। পুলিশ অভিযুক্ত মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করেছে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান এলাকা বাবা ও ছেলে থাকতেন। দু’জনেই শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ছেলে সংসারে টাকা দেয় না বলে অভিযোগ ছিল বাবার। এই নিয়ে দু’জনের মধ্যেই মাঝেমধ্যেই ঝামেলা হত। বৃহস্পতিবার রাতে ফের বাবা-ছেলের মধ্যে বিবাদ শুরু হয়। রাত ১১টা নাগাদ তাঁদের বচসা তুমুল পর্যায়ে ওঠে।

Advertisement

এরপর মঙ্গল কাশ্যপ ছেলের বুকে ছুরি বসিয়ে দেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পরে দিওয়াশ কাশ্যপকে উদ্ধার করে স্থানীয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় কালচিনি থানায়। কালচিনি থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Advertisement

Advertisement