• facebook
  • twitter
Tuesday, 19 May, 2026

উত্থান টিকল না, বিশ্ব বাজারের চাপেই লাল চিহ্নেই বন্ধ সেনসেক্স ও নিফটি

বিশ্বজোড়া অস্থিরতা এবং ব্যাঙ্কিং ক্ষেত্রের শেয়ারে বিক্রির চাপের জেরে পতনে বন্ধ হল সেনসেক্স ও নিফটি। একইসঙ্গে দুর্বল হয়েছে ভারতীয় মুদ্রাও।

প্রতীকী চিত্র

দিনের শুরুতে ইতিবাচক ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত পতনের মুখেই বন্ধ হল দেশের শেয়ার বাজার। বিশ্ব বাজারে অস্থিরতা এবং ব্যাঙ্ক ও আর্থিক ক্ষেত্রের শেয়ারে বিক্রির চাপে মঙ্গলবার সেনসেক্স ও নিফটি দু’টিই নিম্নমুখী হয়ে পড়ে।

দিনের শেষে সেনসেক্স ১১৪ পয়েন্টের বেশি হারিয়ে ৭৫,২০০.৮৫ পয়েন্টে দাঁড়ায়। অন্যদিকে নিফটি প্রায় ৩২ পয়েন্ট কমে ২৩,৬১৮ পয়েন্টে বন্ধ হয়। বাজার বিশেষজ্ঞদের মতে, নিফটির জন্য ২৩,৭০০ থেকে ২৩,৮০০ পয়েন্টের স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সীমা অতিক্রম করতে পারলে বাজার ফের শক্তি ফিরে পেতে পারে। তবে ২৩,৫০০ পয়েন্টের নীচে নামলে আরও চাপ বাড়তে পারে।

Advertisement

মঙ্গলবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা ক্ষেত্র। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, টাইটান, ভারতী এয়ারটেল এবং সান ফার্মার শেয়ারে বড় পতন দেখা যায়। অন্যদিকে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শেয়ারে কিছুটা উত্থান লক্ষ্য করা গিয়েছে। ইনফোসিস, টিসিএস এবং টেক মাহিন্দ্রার শেয়ারে ক্রেতাদের আগ্রহ দেখা যায়।

Advertisement

একইসঙ্গে দুর্বল হয়েছে ভারতীয় মুদ্রাও। ডলারের তুলনায় টাকার দাম দিনের এক পর্যায়ে উল্লেখযোগ্যভাবে কমে যায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং বিদেশি মূলধনের উপর চাপের জেরে টাকার উপর প্রভাব পড়েছে বলে মত বিশেষজ্ঞদের।

যদিও বড় সংস্থার শেয়ারে চাপ ছিল, মাঝারি এবং ছোট সংস্থার সূচকে ইতিবাচক প্রবণতা দেখা যায়। ফলে বাজারে সম্পূর্ণ নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি বলেই মনে করছে একাংশ।

Advertisement