ভারতের এক নম্বর ওয়্যার্স ও কেবলস সংস্থা পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড, শিলিগুড়িতে নতুন ‘কুইক সার্ভিস ডিপো’ চালু করল। এই সার্ভিসের মাধ্যমে তাদের বিতরণ পরিকাঠামো আরও শক্তিশালী হলো বলে মত সংস্থার।
এই কৌশলগত উদ্যোগ একটি শক্তিশালী ও দ্রুত সাপ্লাই চেইন গড়ে তোলার প্রতি পলিক্যাবের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে, যা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে দ্রুততর সরবরাহ, উন্নত পরিষেবা এবং আরও গভীর বাজার-প্রসারকে সহায়তা করবে।
Advertisement
৯,২৫০ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত।
Advertisement
Advertisement



