ভারতের অটোমোটিভ ফিল্ম ও গাড়ি সাজসজ্জা শিল্পে সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে উল্লেখযোগ্য সংস্থা হল গারওয়্যার হাই-টেক ফিল্মস লিমিটেড। আরও বিস্তর পরিসরে ক্রেতাদের কাছে পৌঁছতে এবারপাইন ল্যাবসের সঙ্গে গাঁটছড়া বাধ্য গারওয়্যার । এখন থেকে ক্রেতারা নিজের সঠিক পণ্য কিনতে ৩, ৬ অথবা ৯ মাসের কিস্তিতে টাকা মেটানোর সুবিধে পাবেন ।
এই সুবিধা গারওয়্যারের দেশীয় অটোমোটিভ পণ্যসম্ভারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে পেইন্ট প্রোটেকশন ফিল্ম, গাড়ির জানলার ফিল্ম এবং গারওয়্যার ডিটেলিং সলিউশন্স। সংস্থার সবচেয়ে দামি পেইন্ট প্রোটেকশন ফিল্ম ‘গারওয়্যার টাইটানিয়াম’-এর দাম দেড় লক্ষ টাকার বেশি। ফলে বিলাসবহুল গাড়ির জন্য এই ধরনের উচ্চমানের সুরক্ষা ফিল্ম কেনাও এখন মাসিক কিস্তিতে করা সম্ভব হবে। এই উদ্যোগে ২৫টির বেশি ক্রেডিট কার্ড সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ রয়েছে। পাইন ল্যাবসের প্রযুক্তি এবং ব্যাঙ্ক ও ঋণদাতা সংস্থাগুলির বিস্তৃত পরিকাঠামো ব্যবহার করে এই সুবিধা দেওয়া হবে।
গারওয়্যার হাই-টেক ফিল্মসের বিক্রয় ও বিপণন বিভাগের ডিরেক্টর দীপক জোশি বলেন, প্রিমিয়াম গাড়ি সুরক্ষা পণ্যের ক্ষেত্রে দামের বাধা কমাতেই এই উদ্যোগ। সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ধর্মেন্দর কপূর জানান, এর ফলে ক্রেতাদের সুবিধার পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদেরও উপকার হবে।
পাইন ল্যাবসের ক্রিস্টোফার অ্যান্থনি বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে গাড়ির সুরক্ষা পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের আর্থিক চাপ কমাতে সাহায্য করবে।




