আগামী ছবি ‘রানাবলী’র শ্যুটিং চলাকালীন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা নাকি দাবি করেছিলেন বিপুল সংখ্যক জিনিসের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছিল। সেখানে দাবি করা হয়েছিল অভিনেতা নাকি ছবির সেটে ৫-৬টি ক্যারাভান ৪০-৫০ জন সহকারী চেয়েছেন। বিষয়টি নিয়ে প্রযোজক সংগঠনের দ্বারস্থ হয়েছে ছবির প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকার্স।
সামনে এসেছিল এমনই তথ্য। তবে অভিনেতার সহকারী দলেরে তরফে দাবি এই জাতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দাবি করা হয়েছে, পরিকল্পিত ভাবে বিজয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার সহকারী দলের তরফে জানানো হয়েছে একাধিক ভুয়ো স্ক্রিনশট তৈরি্ করে এমনভাবে ছড়ানো হচ্ছে যেন কোন সংবাদমাধ্যমের প্রতিবেদন। এই ছবিকে কেন্দ্র করে এখনও পর্যন্ত যে যে অভিযোগ সামনে এসেছে তার কোন ভিত্তি নেই।
এই মুহূর্তে ছবির কাজে ব্যস্ত রয়েছেন বিজয়। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘কিংডম’ ছবিতে। বর্তমানে তিনি রবি কিরণ রোলার ‘রাউডি জনার্দন’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। তাঁর সহ অভিনেত্রী কীর্তি সুরেশ । রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ‘রানাবলী’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্ধানাকে। ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার পরে ফের পর্দায় ফিরছেন এই জুটি। ফলে ‘রানাবলী’ নিয়ে আগ্রহ তুঙ্গে দর্শকদের।
প্রসঙ্গত ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি খাঁটি দক্ষিণ ভারতীয় রীতি মেনে রাজস্থানের একটি বিরাট প্যালেসে বিয়ে করেন রশ্মিকা ও বিজয়। তাদেরে বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই সকলেই শুভেচ্ছা জানিয়েছিলেন নব দম্পতিকে।




