• facebook
  • twitter
  • youtube
Sunday, 2 August, 2026

জীবনে সবচেয়ে সুন্দর বিয়ের দিন, তবে এবার কোনও উদযাপন নয় বললেন সায়রা বানু

১১ অক্টোবর আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন । দিলীপ সাহেব  আমাকে বিয়ে করেছিলেন এই দিনে। সারা জীবনের স্বপ্ন বুনে দিয়েছিলেন । এই বছর আমরা দিনটা উদযাপন করব না

জীবনে সবচেয়ে সুন্দর বিয়ের দিন, তবে এবার কোনও উদযাপন নয় বললেন সায়রা বানু

সায়রা বানু ও দিলিপ কুমার (File Photo: IANS)

রবিবার, ১১ অক্টোবর বিবাহবার্ষিকী দিলীপ কুমার এবং সায়রা বানুর। ১৯৬৬ সালে বিয়ে করেছিলেন দুই তারকা অভিনেতা। কিন্তু এবছর তারা বিবাহবার্ষিকী উদযাপনা করবেন না।

সােশ্যাল মিডিয়া সায়রা বানু নিজেই পােস্ট করে এই কথা জানিয়েছেন। দিলীপ কুমার অসুস্থ হওয়ার পর থেকে স্বামীর টুইটার একাউন্ট থেকেই নানা বিষয়ে টুইট করেন সায়রা বানু। তাদের এক পারিবারিক বন্ধুও সেই একাউন্ট থেকে দিলীপ কুমারের স্বাস্থ্যের খবরাখবর দেন। এবারও সেই একাউন্ট থেকেই কারণ জানিয়ে টুইট করেছেন সায়রা।

তিনি লিখেছেন, ১১ অক্টোবর আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন । দিলীপ সাহেব  আমাকে বিয়ে করেছিলেন এই দিনে। সারা জীবনের স্বপ্ন বুনে দিয়েছিলেন । এই বছর আমরা দিনটা উদযাপন করব না।

কারণ আপনারা সবাই জানেন যে দিলীপ কুমাদের দুই ভাই আহসান ভাই ও আসলাম ভাই প্রয়াত হয়েছেন। পাশাপাশি আকেটি টুইটে তিনি জানিয়েছেন, এই বছর করােনা ভাইরাস অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে। অনেক পরিবার খুব খারাপ সমযের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা অনুরোধ করছি, সবার জন্য প্রার্থনা করুন, সবাই সাবধানে থাকুন।