• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

সামাজিক বিয়ের পাঁচ মাসের মাথায় সইসাবুদ মধুমিতা ও দেবমাল্যের

চলতি বছরের ২৩ জানুয়ারি ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে দিনক্ষণ— সবটাই গোপন রেখেছিলেন তিনি। সামাজিক বিয়ের আগে কাকপক্ষীতেও টের পেতে দেননি তাঁর জীবনের এই বিশেষ অধ্যায়ের কথা। এবার সেই বিয়ের প্রায় পাঁচ মাস পর স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়েও সম্পন্ন করলেন অভিনেত্রী। সোশ্যাল

চলতি বছরের ২৩ জানুয়ারি ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে দিনক্ষণ— সবটাই গোপন রেখেছিলেন তিনি। সামাজিক বিয়ের আগে কাকপক্ষীতেও টের পেতে দেননি তাঁর জীবনের এই বিশেষ অধ্যায়ের কথা। এবার সেই বিয়ের প্রায় পাঁচ মাস পর স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়েও সম্পন্ন করলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় আইনি বিয়ের একাধিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন মধুমিতা। পরিবার-পরিজন ও কাছের মানুষদের উপস্থিতিতেই সম্পূর্ণ হয় রেজিস্ট্রি ম্যারেজের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান ছিল একেবারেই অনাড়ম্বর, তবে আবেগে ভরপুর।

বিশেষ দিনের জন্য মধুমিতার সাজেও ছিল সরলতার ছাপ। তাঁকে দেখা যায় খয়েরি রঙের একটি চুড়িদারে। অন্যদিকে দেবমাল্যও ছিলেন একেবারে স্বাভাবিক ও ক্যাজুয়াল পোশাকে। জাঁকজমকের বদলে পরিবারের সঙ্গে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই বেশি গুরুত্ব দিয়েছেন নবদম্পতি।

বিয়ের সময় মধুমিতা ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত থাকায় বিয়ের নানা প্রস্তুতির দায়িত্ব অনেকটাই কাঁধে তুলে নিয়েছিলেন দেবমাল্য ও তাঁর পরিবার। সেই সময় এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, কাজের ব্যস্ততার কারণে অনেক জায়গায় তাঁর উপস্থিত থাকা সম্ভব হয়নি। ফলে হবু স্বামী ও পরিবারের সদস্যরাই অধিকাংশ প্রস্তুতির দায়িত্ব সামলেছেন। পাশাপাশি বন্ধুদেরও পাশে পেয়েছিলেন তিনি।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি আংটিবদল সারেন মধুমিতা ও দেবমাল্য। সেই বিশেষ মুহূর্তের অনুভূতি ভাগ করে নিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, আংটি বদলের পর থেকেই তাঁর মনে এক নতুন অনুভূতির জন্ম হয়েছিল। আরও গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে দেবমাল্য এখন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।

সামাজিক বিয়ের পর এবার আইনি স্বীকৃতিও পেল তাঁদের সম্পর্ক। জীবনের এই নতুন অধ্যায়কে ঘিরে শুভেচ্ছার বন্যা বইছে অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে।