• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

২০ বসন্ত পেরিয়েও উজ্জ্বল মাধবন-দিয়ার ‘রহেনা হ্যায় তেরে দিল মে’

এই হিন্দি ছবি আজও বিশেষভাবে নস্টালজিক। তারাও তখন কেউ যৌবনে পা দিয়েছেন, কেউ টিন-এজার। এমন ত্রিকোন প্রেমের গল্প নাড়িয়ে দিয়েছিল সবার মন।

২০ বসন্ত পেরিয়েও উজ্জ্বল মাধবন-দিয়ার ‘রহেনা হ্যায় তেরে দিল মে’

মাধবন-দিয়া (Photo:SNS)

নয়ের দশকের দর্শকদের কাছে এই হিন্দি ছবি আজও বিশেষভাবে নস্টালজিক। তারাও তখন কেউ যৌবনে পা দিয়েছেন, কেউ টিন-এজার। এমন ত্রিকোন প্রেমের গল্প নাড়িয়ে দিয়েছিল সবার মন। সঙ্গে নবাগত ছবির নায়ক-নায়িকা সবার মন জয় করে নেন।

রহেনা হ্যায় তেরে দিল মে ছবিটির আজ ২০ বছরের জন্মদিন। আজকের দিনেই ২০ বছর আগে ১৯ অক্টোবর ২০০১ সালে মুক্তি পেয়েছিল রহেনা হ্যায় তেরে দিল মে।

সে সময় সোশ্যাল মিডিয়া থেকে প্রেম মানবজীবনে সঞ্চারিত হয়নি। তখনকার প্রেম ছিল অনেক অল্প পাওয়া, অল্প দেখা। আর সেই অল্প অল্প প্রেমের গল্পের মধ্যেই যেন খাঁটি ভালবাসা ছিল।

বৃষ্টিস্নাত নায়িকাকে দেখে নায়কের প্রেমে পড়ার অনুভূতির সঙ্গে দর্শকও নিজেদের মেলাতে পেরেছিল। সময়ের থেকে এগিয়ে থাকা ছবিটিতে বলিউডে অভিষেক হয়েছিল দিয়া মির্জার সঙ্গে মাধবনেরও। মাধবনের প্রথম হিন্দি ছবি এটি।

কিন্তু এই ছবির তামিল ভার্সানে নায়ক ছিলেন মাধবনই। তামিল ছবিতে মাধবন আগেই সাফল্য পান। কিন্তু সর্বভারতীয় স্তরে তাকে কেউ চিনত না। রহেনা হ্যায় তেরে দিল মে ছবিটিই মাধনকে সর্বস্তরে সাফল্য এনে দিয়েছিল।