• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

মেয়ে হওয়ার পর বাড়ি বদল দীপিকা-রণবীরের

সংসারে নতুন সদস্য আসায় আনন্দে দিন কাটাচ্ছেন দীপিকা-রণবীর

মেয়ে হওয়ার পর বাড়ি বদল দীপিকা-রণবীরের

৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে আসে কন্যা সন্তান। সদ্য মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সংসারে নতুন সদস্য আসায় আনন্দে দিন কাটাচ্ছেন দীপিকা-রণবীর। এরই মধ্যে আচমকা পুরনো বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা ও রণবীর। সূত্রের খবর, সাগর রেশম আবাসনের ১৫ তলায় এই ফ্ল্যাট কিনেছেন। যাঁর দাম ১৭.৮ কোটি টাকা। ফ্ল্যাটের আয়তন ১৮৪৫ বর্গফুট। কয়েক বছর আগে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে আরও একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা-রণবীর। আবার কিনে ফেললেন আরেকটি বাড়ি। রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই এই নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা ও রণবীর। ঠাকুমার কাছাকাছি মেয়েকে রাখার জন্যই কী এমন সিদ্ধান্ত রণবীরের? তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি তারকা দম্পতির কেউই।

মেয়ে আর বউকে কিছুদিন আগে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন রণবীর সিং। মেয়েকে বাড়ি নিয়ে আসার পরেই বড় পদক্ষেপ নিলেন দীপিকা ও রণবীর। মেয়ে হওয়ার কয়েক মাস পরেই শুটিং ফ্লোরে ফেরার কথা দীপিকার। সূত্রের খবর, তিনি নাকি কোনও ন্যানি রাখতে চাইঠছেন না। তাহলে তিনি যদি শুটিংয়ে যান সেক্ষেত্রে তখন কার কাছে থাকবে একরত্তি। শোনা যাচ্ছে, সেই কথা ভেবেই একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন রণবীর এবং দীপিকা। তাই নাকি মেয়েকে বাড়ি নিয়ে আসার পরেই কোটি টাকার সম্পত্তি কিনে ফেলেছেন তারকা দম্পতি।

প্রসঙ্গত, এই কয়েক বছরে নিজেদের সম্পত্তি প্রায় গুছিয়ে নিয়েছেন দীপিকা ও রণবীর। কিছু দিন আগে শাহরুখ খানের বাংলো মন্নতের পাশেই একটি বিশাল বড় বাড়ি কেনেন তারকা দম্পতি। সেই বাড়িটি প্রায় ১১,২৬৬ বর্গফুটের। তাঁদের সেই বিলাসবহুল বাড়ির দাম প্রায় ১০০ কোটি টাকা।