• facebook
  • twitter
  • youtube
Monday, 5 October, 2026

শরৎ এল রে(পেটপুজো): পুজোয় হারিয়ে যাওয়া খাবারের স্বাদ পেতে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের বিনুনি কচুরি

হারিয়ে যাওয়া কিছু রান্না নিয়ে চলবে এই লেখা। যা বাঙালির রান্নার ঐতিহ্যকে মনে করিয়ে দেবে

শরৎ এল রে(পেটপুজো): পুজোয় হারিয়ে যাওয়া খাবারের স্বাদ পেতে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের বিনুনি কচুরি

Image: IANS

পেটপুজো ছাড়া পুজো অসম্পূর্ণ। আর ভোজন রসিক বাঙালির দুর্গাপুজো মানেই চারদিন ধরে ঘোরা আর খাওয়া-দাওয়া। মেনুতে নিত্য-নতুন রেসিপি থাকলে পুজো আরও জমে যায়। পুজোয় নতুন রেসিপি ট্রাই করতে চাইলে রাঁধতেই পারেন চিংড়ি মাছের বিনুনি কচুরি। বাংলার এই প্রাচীন খাবার এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। নিচে দেওয়া হল চিংড়ি মাছের বিনুনি কচুরির রেসিপি।

উপকরণ:  উপকরণ হিসেবে লাগে ময়দা, সুজি, কালোজিরা, সাদা তেল বা ঘি এবং নুন স্বাদমতো। চিংড়ির পুর তৈরি করতে লাগবে চিংড়ি মাছ( ছোট বা মাঝারি সাইজের, খোসা ছাড়ানো), পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা,  কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, সরষের তেল বা সাদা তেল।

আরও পড়ুন: শরৎ এল রে (বিদেশের পুজো) : ব্রিটেনের দুর্গাপুজো, শিকড়ে ফেরার তাগিদ

রান্নার প্রণালী:  একটি পাত্রে ময়দা, সুজি, কালোজিরে, নুন এবং তেল বা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নিন। ডোটি বেশি নরম হবে না আবার শক্তও হবে না। এরপর ডোটি ২০ মিনিট ব কাপড় দিয়ে ঢেকে রাখুন।

এই ফাঁকে চিংড়ি দিয়ে কচুড়ির পুর তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে গরম করে নিতে হবে। পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নিন। এবার আদা-রসুন বাটা দিয়ে কষতে থাকুন। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। চিংড়ি সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। চাইলে চিংড়িগুলি মিক্সিতে দিয়ে বেটেও নিতে পারেন।

আরও পড়ুন: শরৎ এর রে: কংস নারায়ণের হাত ধরেই সর্বজনীন দুর্গাপুজোর শুরু, তাঁর নামে মূর্তি তৈরির রীতি চালু হয়

এবার তৈরি করতে হবে বিনুনি শেপের কচুরি। তার জন্য প্রথমে লেচি কেটে তার মাঝে চিংড়ির পুর ভরে মুখ ভালো করে বন্ধ করে দিন। বিনুনি কচুরি তৈরির জন্য চাকু বা কাঁচি দিয়ে বিনুনির মতো করে কেটে বা মুড়ে শেপ দিয়ে নিন।

এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করুন। তেল গরম হয়ে গেলে তাতে কচুরিগুলি ছেড়ে দিন। সোনালি ও মুচমুচে করে ভেজে তেল থেকে তুলে নিন। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বিনুনি কচুরি। আলুর দম বা টমেটো চাটনি বা তেঁতুলের চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন। পাতে এই খাবার থাকলে পুজোর আনন্দ আরও বহুগুণ বেড়ে যাবে।

দেখুন: