• facebook
  • twitter
Thursday, 23 April, 2026

দুর্গাপুর পূর্বে বুথে ছাদের চাঙড় ভেঙে আহত ভোটার, অল্পের জন্য বড় বিপদ এড়াল

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ২৩০ নম্বর বুথে, কুলডিহা প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে

ভোট দিতে গিয়ে অঘটন। বুথের ভিতরেই ছাদের চাঙড় ভেঙে পড়ে আহত হলেন এক মহিলা ভোটার। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ২৩০ নম্বর বুথে, কুলডিহা প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, টুম্পা হাজরা নামে ওই ভোটার সকালে ভোট দিতে কেন্দ্রে যান। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় আচমকাই ছাদের একটি অংশ ভেঙে তাঁর উপর পড়ে। ঘটনায় তিনি আহত হন এবং সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

Advertisement

ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বুথে আতঙ্ক ছড়ালেও ভোটগ্রহণ প্রক্রিয়ায় বড় কোনও ব্যাঘাত ঘটেনি বলে প্রশাসন সূত্রে খবর। পরিস্থিতি সামলে দ্রুতই স্বাভাবিক ছন্দে ফেরে ভোট।

Advertisement

স্থানীয়দের একাংশের অভিযোগ, বুথ হিসেবে ব্যবহৃত ভবনটির রক্ষণাবেক্ষণের অভাবই এই ঘটনার মূল কারণ। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement