• facebook
  • twitter
Sunday, 15 March, 2026

আসানসােলে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

জেলা হাসপাতালে মৃত বৃদ্ধের ময়নাতদন্ত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শােকের ছায়া নেমে আসে। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

প্রতিকি ছবি (Photo: iStock)

পুকুর থেকে এক বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসােল জেলা নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘােষনা করল। মৃতের নাম মহঃ সেলিম আনসারি (৬৫)।

জানা গিয়েছে, আসানসােল দক্ষিণ থানার মাস্টার পাড়ার ইসলামপুরের বাসিন্দা মহঃ সেলিম আনসারি। ভােরবেলা বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর বাড়ির লােকেরা চারিদিক খোঁজাখুজি শুরু করে। ও তার সন্ধান পায়নি।

Advertisement

এরপর ইসলামপুর সংলগ্ন এলাকায় একটি পুকুরে এক বৃদ্ধের দেহ ভাসতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি তাকে । উদ্ধার করে আসানসােল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘােষনা করে।

Advertisement

জেলা হাসপাতালে মৃত বৃদ্ধের ময়নাতদন্ত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শােকের ছায়া নেমে আসে। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

Advertisement