নকল কার্বন রসিদ (ডিসিআর) দুর্নীতি মামলায় তদন্তের মুখে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তিনদিনের মধ্যে দ্বিতীয় বার সিউড়ি থানায় হাজিরা দিলেন তিনি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছন টুলু। এরই মধ্যে তাঁর দীর্ঘদিনের হিসাবরক্ষক পিনাকী দেবের বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি রেখে যাওয়ার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
চিঠিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলে পিনাকীকে হুমকি দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, পুলিশকে সমস্ত তথ্য দেওয়ার পরিণতি ভালো হবে না। কে বা কারা এই চিঠি ও সাদা থান রেখে গিয়েছে, তা এখনও জানা যায়নি। এর আগে সিআইডি এবং পুলিশ একাধিকবার টুলুকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর দাবি, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন তিনি। যদিও সিআইডি সূত্রের অভিযোগ, ডিআরসি সংক্রান্ত দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ব্যবসায়ী।
আরও পড়ুন: কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম, কাউন্সিলর ক্লাবে সাভারকরের ছবি
এর আগে ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর টুলু দাবি করেছিলেন, পুলিশ তাঁর ব্যবসায়িক নথি ও ল্যাপটপ নিয়ে গিয়েছে। বাড়ির সামনে পুলিশি নজরদারিও চলছে। এর ফলে তাঁর ব্যবসার প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নিজেকে বীরভূমের অন্যতম সর্বোচ্চ করদাতা বলেও দাবি করেছিলেন।
উল্লেখ্য, রাজস্ব তছরুপ ও ভুয়ো রসিদ তৈরির অভিযোগে টুলুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিদেশে থাকাকালীন চার্জশিটে তাঁকে মূল অভিযুক্ত করা হয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরেন তিনি। শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দিলেও তদন্তে পূর্ণ সহযোগিতার শর্ত দিয়েছে। মঙ্গলবার ফের থানায় হাজিরা দিলেন ওই ব্যবসায়ী।
দেখুন:




