• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

এআই দিয়ে ভিডিও বানিয়েছে তৃণমূল, জঙ্গীপুরের সভা থেকে বললেন মোদী

ভোট যত এগোচ্ছে, তৃণমূল পরাজয় দেখতে পাচ্ছে

এআই দিয়ে ভিডিও বানিয়েছে তৃণমূল, জঙ্গীপুরের সভা থেকে বললেন মোদী

মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবীরের বিরুদ্ধে ভিডিও প্রকাশ করে বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের দাবি করেছে শাসকদল। শনিবার জঙ্গিপুরে সভা করতে গিয়ে মোদী বলেন, ‘ভোট যত এগোচ্ছে, তৃণমূল পরাজয় দেখতে পাচ্ছে। তাই ওরা এআই কাজে লাগিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে মিথ্যা প্রচার শুরু করেছে। আসাম আর পুদুচেরীতেও এটা করেছে। আমি আপনাদের সতর্ক করছি, এগুলোতে ভুলবেন না। দলে দলে ভোট দিতে বেরোন। বিজেপিকে জয়ী করুন।’ মোদী হুমায়ুনের নাম না নিলেও তবে এই প্রসঙ্গেই তিনি মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

শুক্রবার কলকাতায় অমিত শাহকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়ে দেন, যে দল পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানানোর কথা বলে, তাদের সঙ্গে কখনওই হাত মেলাবে না বিজেপি। তার চেয়ে ২০ বছর বিরোধী আসনে থাকা তাঁদের কাছে শ্রেয়।