প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, প্রচারে বেরিয়ে তিনি জাতীয় পতাকা দিয়ে ঘাম মুছছেন। পাপিয়ার ঘাম মোছার সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও সামনে আসতেই জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল নেতা কোহিনূর মজুমদার।
বাংলার চলচিত্র শিল্পীদের সমর্থন পেতে বিজেপি এবার টালিগঞ্জে প্রার্থী করেছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। এবার ভোট ময়দানে বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী প্রার্থী। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রচারে বেরিয়ে জনসংযোগের সময় তিনি সঙ্গে থাকা জাতীয় পতাকা দিয়ে ঘাম মুছছেন, মুখ মুছছেন। সেই ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার জেরে পাপিয়ার বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। টালিগঞ্জের তৃণমূল নেতা কোহিনূর মজুমদার কমিশনে অভিযোগ দায়ের করেছেন।
Advertisement
পাশাপাশি নিজের ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করে কোহিনূর লিখেছেন, ‘টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী আগেই হার স্বীকার করে নিয়েছেন। তিনি প্রকাশ্যেই বলছেন, শুধু দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছেন, জেতার জন্য নয়। বিজেপি কর্মীরা খামোকাই ছুটোছুটি করছেন। আপনাদের প্রার্থীই তো আগেই হার স্বীকার করে নিয়েছেন।’ যদিও কোহিনূরের করা অভিযোগ নিয়ে বিজেপি বা পাপিয়ার তরফে কোনও পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়নি।
Advertisement
Advertisement



