• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার

বিজেপি উত্তর কলকাতার সংগঠনের তরফে একটি বাইক মিছিলের আয়ােজন করা হয়েছিল

বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার

দিলীপ ঘােষ (File Photo: IANS)

নতুন কৃষি আইনের সমর্থনে ৮ অক্টোবর নবান্ন অভিযান কর্মসূচির ঘােষণা করেছে বিজেপি । আর এই কর্মসূচির প্রচারে বুধবার বিজেপি উত্তর কলকাতার সংগঠনের তরফে একটি বাইক মিছিলের আয়ােজন করা হয়েছিল । বেঙ্গল কেমিকেল থেকে শিয়ালদা হয়ে সিঁথির মােড় পর্যন্ত এই মিছিলটি যাওয়ার কথা ছিল । এই মিছিলকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় শিয়ালদা চত্বর।

সূত্রের খবর মিছিলটির নেতৃত্বে ছিলেন  বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ । বাইপাস হয়ে মিছিলটি শিয়ালদা ঢােকার মুখেই তা আটকে দেয় পুলিশ যাকে কেন্দ্র করেই বিতর্কের সুত্রপাত । জানা গেছে মিছিল আটকাতেই পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মীদের । গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হলেও বাইক মিছিল আটকে দেয় পুলিশ । দিলীপ ঘােষের গাড়ি যাওয়ার অনুমতি দেয় উর্দিধারীরা । পরবর্তীকালে বাইক বাহিনী জোর করে ফ্লাইওভারে উঠতে গেলে তাদের আটকে দেওয়া হয় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।