• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট জানালেন খাদ্যমন্ত্রী

যাঁদের নাম ট্রাইব্যুনালে রয়েছে বা সিএএ আবেদন করেছেন তাদের রেশন কার্ড বাদ যাবে না

কেন্দ্রীয় সরকারের প্রকল্পের রেশন যতটুকু পাওয়ার দরকার ততটুকু পাওয়া যাবে। এছাড়া রাজ্য সরকারের আরকেএস ১ ও আরকেএস ২ চালু থাকবে। যাঁরা বৈদেশিক নাগরিক, ভারতীয় নন তাঁদের রেশন কেন দেব? তাঁদের কোনও রেশন দেওয়া হবে না।
নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার ঘোলাতে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি আরও বলেন, এসআইআর-এ যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন কার্ড ডিলিট হবে। ব্যতিক্রম যাঁদের নাম ট্রাইব্যুনালে রয়েছে বা সিএএ আবেদন করেছেন তাদের রেশন কার্ড বাদ যাবে না।
প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অশোক কীর্তনিয়া বলেন, বালুকে যাঁরা বালু মল্লিক হতে সাহায্য করেছেন আমার লক্ষ্য তাঁদের। বালুকে যাঁরা প্রাতিষ্ঠানিক দুর্নীতিবাজ করে তুলেছেন তাঁদের কাউকে ছাড়া হবে না বলে জানান খাদ্যমন্ত্রী।