• facebook
  • twitter
  • youtube
Wednesday, 30 September, 2026

নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনে তৃণমূলের যোগের অভিযোগ শুভেন্দুর

নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী

নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনে তৃণমূলের যোগের অভিযোগ শুভেন্দুর

Image: FB/SuvenduWB

নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে এমনই দাবি করেন তিনি।

শুভেন্দু বলেন, ‘‘প্রাথমিক ভাবে পুলিশ সুপার যা জানিয়েছেন, তাতে জেলে থেকেই জুব্বার শেখ মারিয়েছে।’’ তাঁর দাবি, এই ঘটনায় জুব্বার শেখের স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয় তৃণমূলের প্রধান বলেও জানান মুখ্যমন্ত্রী।

এর পরেই ঘটনার পিছনে রাজনৈতিক যোগের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘তৃণমূল এবং যিনি আমার কাছে দু’বার হেরেছেন, তাঁর সঙ্গে থাকা লম্পটগুলো ছাড়া এই ধরনের নোংরা খুনের রাজনীতি কেউ করতে পারেন না।’’

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নদিয়ায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। খুনের ঘটনায় কারা জড়িত, কী কারণে এই হামলা এবং এর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে।