• facebook
  • twitter
  • youtube
Thursday, 11 June, 2026

আর ‘জেড’ ক্যাটাগরি নয়, কমানো হল সৌরভের নিরাপত্তা

২০২৩ সালের মে পর্যন্ত ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে তাঁর নিরাপত্তার স্তর ‘জেড ক্যাটাগরি’ থেকে কমিয়ে ‘ওয়াই ক্যাটাগরিতে’ আনা হয়েছে। এর ফলে সৌরভের নিরাপত্তা বলয়ে থাকা পুলিশকর্মীর সংখ্যা আগের তুলনায় কমবে। জেড ক্যাটাগরিতে যেখানে বেশি সংখ্যক সশস্ত্র নিরাপত্তারক্ষী ও বিশেষ নজরদারির ব্যবস্থা থাকে, সেখানে ‘ওয়াই ক্যাটাগরিতে’ তুলনামূলকভাবে কম সংখ্যক নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ‘জেড ক্যাটাগরিতে’ উন্নীত করা হয়েছিল। সেই সময় তাঁর ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। তবে রাজ্য সরকারের নতুন নীতি অনুযায়ী, শুধুমাত্র পরিচিতি বা পদমর্যাদার ভিত্তিতে নয়, প্রকৃত নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করেই নিরাপত্তার স্তর নির্ধারণ করা হচ্ছে।

প্রশাসনের দাবি, নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় বা তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর নিরাপত্তা কমানোর সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়া ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।