• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

নিউমােনিয়ায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি আইসিইউতে

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমােনিয়ায় আক্রান্ত। বুধবার সকালে তিনি শ্বাসকষ্ট নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

নিউমােনিয়ায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি আইসিইউতে

সৌমিত্র চ্যাটার্জি (Photo: IANS)

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমােনিয়ায় আক্রান্ত। বুধবার সকালে তিনি শ্বাসকষ্ট নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থা বুঝে তাঁকে আইসিইউতে রাখা হয়।

শেষ পাওয়া খবর পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল। বেশ কিছুদিন ধরেই শ্বাসপ্রশ্বাসজনিত কষ্টে ভুগছেন বছর চুরাশির এই অভিনেতা। সেইসঙ্গে তাঁর বার্ধক্যজনিত অসুস্থতাও রয়েছে। বুধবার সকালে বাড়িতেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

ডাক্তারের কাছে গেলে, তাঁকে হাসপাতালে ভর্তি করানাের পরামর্শ দেন। সেইমতাে হাসপাতালে ভর্তি করা হলে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে।

হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর ফুসফুসে সংক্রমণ রয়েছে। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।