• facebook
  • twitter
  • youtube
Friday, 11 September, 2026

মার্কিন রাষ্ট্রদূতের দার্জিলিং সফর, ভারত-আমেরিকা সম্পর্ক আরও গভীর করার বার্তা

পাহাড়ের ভবিষ্যৎ এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়েও শিক্ষার্থী ও স্থানীয় যুবক-যুবতীদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূতের দার্জিলিং সফর, ভারত-আমেরিকা সম্পর্ক আরও গভীর করার বার্তা

Image: SNS

পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি ভারত-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে আরও নিবিড় করার বার্তা নিয়ে দার্জিলিং সফর করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর (Sergio Gor)। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলার বিশেষ আমন্ত্রণে মার্কিন প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তাঁর এই সফর। কূটনৈতিক আলোচনার পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং মানুষের আতিথেয়তায় মুগ্ধ হন রাষ্ট্রদূত (Sergio Gor)।

সফরের শুরুতে মল রোডের কাছে হর্ষবর্ধন শ্রিংলার বাসভবন ‘আইভানহো’-তে যান সার্জিও গোর ও তাঁর (Sergio Gor) প্রতিনিধি দল। সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাহাড়ের ঐতিহ্যবাহী ক্যাসলটন ফার্স্ট ফ্লাশ চায়ের সঙ্গে মোমো-সহ স্থানীয় খাবারের স্বাদ নেন রাষ্ট্রদূত (Sergio Gor)। দার্জিলিংয়ের শান্ত পরিবেশ ও মানুষের আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পুতিন, মোদীর সঙ্গে বৈঠকে ইউক্রেন থেকে প্রতিরক্ষা-একাধিক বিষয়ে আলোচনা

এরপর ঐতিহাসিক মল রোডে বেরিয়ে পাহাড়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও সংস্কৃতি খুব কাছ থেকে দেখেন। এই সফরের অন্যতম আকর্ষণ ছিল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বিখ্যাত টয়ট্রেনে ভ্রমণ। আঁকাবাঁকা পাহাড়ি পথে ঐতিহ্যবাহী এই ট্রেনে সফর করে দার্জিলিংয়ের ইতিহাস ও জীবন্ত ঐতিহ্যের অভিজ্ঞতা নেন তিনি।

পাহাড়ের ভবিষ্যৎ এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়েও শিক্ষার্থী ও স্থানীয় যুবক-যুবতীদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত (Sergio Gor)। একবিংশ শতাব্দীর ভারতের রূপকার হিসেবে যুবসমাজের গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক স্তরে তাঁদের জন্য তৈরি হওয়া বিভিন্ন সুযোগের কথাও বলেন তিনি।

আরও পড়ুন: বন্যপ্রাণী পাচার রুখতে কড়া DRI, ১০ দিনে ৬টি বড় অভিযান

হর্ষবর্ধন শ্রিংলা দার্জিলিংয়ের পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁর (Sergio Gor) আশা, পাহাড়ের সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সফর শেষে সার্জিও গোর জানান, দার্জিলিং সফরের অভিজ্ঞতা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আরও বেশি সংখ্যক মার্কিন পর্যটক যাতে দার্জিলিংয়ের শান্ত, মনোরম পরিবেশ উপভোগ করতে আসেন, সেই আশাও প্রকাশ করেন তিনি।