• facebook
  • twitter
  • youtube
Friday, 2 October, 2026

গান্ধীজয়ন্তীর দিনেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হাওড়ায়, শিপ্রা এক্সপ্রেস থেকে আটক যুবক

ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে সে জানায়, ওই টাকা কলকাতায় সোনা কেনার জন্য নিয়ে আসা হচ্ছিল। এই ঘটনার পর খবর দেওয়া হয়

গান্ধীজয়ন্তীর দিনেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হাওড়ায়, শিপ্রা এক্সপ্রেস থেকে আটক যুবক

44 Lakh Rupees Recovered Photo-SNS

যুবকের ব্যাগ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। এই বিপুল পরিমাণ টাকা ওই যুবকের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে। ঘটনাস্থল আবার সেই হাওড়া স্টেশন। মধ্যপ্রদেশ থেকে ওই যুবক হাওড়া স্টেশনে এসে নেমে পড়ে। যার ব্যাগ খুলেই আরপিএফ কর্মীদের চোখ কপালে উঠেছে। ওই যুবকের ব্যাগের ভিতর থেকে মেলে নগদ ৪৪ লক্ষ টাকা। তৎক্ষণাৎ তাকে আটক করে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এই টাকার উৎস বা বৈধতার কোনও নথি দেখাতে পারেনি ওই যুবক। গত কয়েকদিনে হাওড়া স্টেশনে পরপর নগদ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি থামেনি। তাই এবার নজরদারি আরও বাড়ানো হয়েছে।

হাওড়া স্টেশনে এই ঘটনা প্রথম নয়। নানা ট্রেনে চেপে আসা যাত্রীদের কাছ থেকে গত কয়েকদিনে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ওই সব টাকার কোনও নথি মেলেনি। এবার হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৪৪ লক্ষ টাকা নগদ-সহ যাত্রীকে আটক করা হল। এই যাত্রীর নাম রোহিত সিং। রোহিত সিং ডাউন শিপ্রা এক্সপ্রেসে মধ্যপ্রদেশের বিদিশা থেকে হাওড়ায় এসেছিল। ট্রেন যখন হাওড়া স্টেশনে পৌঁছয় তখন প্লাটফর্মে কর্তব্যরত আরপিএফ গোয়েন্দাদের ওই যাত্রীকে দেখে সন্দেহ হয়। তারপর ওই ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে নগদ ৪৪ লক্ষ টাকা। এত পরিমাণ টাকা একসঙ্গে নিয়ে যাতায়াতের কারণ কী? প্রশনের কোনও সদুত্তর দিতে পারেনি যুবক রোহিত সিং। কোনও কাগজপত্র দেখাতে পারেনি ওই যুবক। তারপরই টাকা বাজেয়াপ্ত করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে সে জানায়, ওই টাকা কলকাতায় সোনা কেনার জন্য নিয়ে আসা হচ্ছিল। এই ঘটনার পর খবর দেওয়া হয় আয়কর দপ্তরকে। আয়কর অফিসাররা নগদ টাকা উদ্ধার করে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। তবে রোহিতের দাবি, কলকাতা থেকে সোনা কেনার জন্য ওই টাকা নিয়ে এসেছিল সে। যদিও তার কথার সমর্থনে কোনও নথি বা টাকার বৈধ উৎসের প্রমাণ দেখাতে পারেনি আটক যুবক। এই ঘটনার খবর দেওয়া হয় আয়কর দপ্তরকে। পরে আয়কর অফিসাররা হাওড়া স্টেশনে পৌঁছে নগদ টাকা এবং ওই যাত্রীকে নিজেদের হেপাজতে নেন। গোটা বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে।

তাছাড়া গত সেপ্টেম্বর মাসের শেষে সুজিত কালে নামে মহারাষ্ট্রের এক যুবককে আটক করে আরপিএফ। তার কাছ থেকে নগদ প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। কদিন আগে বন্দে ভারত এক্সপ্রেস থেকে হাওড়া স্টেশনে নামতে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করেছিল আরপিএফ। তার কাছ থেকে ২১ লক্ষ টাকা এবং সোনা উদ্ধার করা হয়েছিল। এইসব ঘটনার জেরে হাওড়া স্টেশনে ট্রেনে আসা-যাওয়া করা যাত্রীদের ব্যাগে নজরদারি কড়া করা হয়েছে।