বাংলার স্বাদ, বাঙালির পরিচিত স্বাদ—ঝালমুড়ি, যা শহর থেকে গ্রাম সর্বত্রই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। সেই স্বাদই এবার উপভোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার জঙ্গলমহলে একাধিক নির্বাচনী সভা করেন তিনি। তার মধ্যে তৃতীয় সভাটি ছিল আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রামে।
সভা শেষে হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে যাওয়ার পথে হঠাৎই ঝাড়গ্রাম কলেজ মোড়ে একটি ঝালমুড়ির দোকানে থেমে যান প্রধানমন্ত্রী। তাঁকে সামনে দেখে আশপাশের মানুষজন দ্রুত জড়ো হয়ে যান। সেখানে তিনি নিজে দাঁড়িয়ে ঝালমুড়ি খান এবং উপস্থিত সাধারণ মানুষকেও সেই স্বাদ গ্রহণ করান। এই মুহূর্তটি কার্যত এক অনানুষ্ঠানিক জনসংযোগে পরিণত হয়।
Advertisement
প্রধানমন্ত্রীর এই আচরণ দেখে প্রথমে অনেকেই বিস্মিত হন। পরে মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমিয়ে ফেলেন অনেকে। মোবাইলে সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উপস্থিত জনতা “মোদি জিন্দাবাদ” স্লোগানও দেন।
Advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ঝালমুড়ির দোকানও নতুন করে আলোচনায় আসে। বিক্রম সাউয়ের ‘চবনলাল স্পেশাল ঝালমুড়ি’ দোকানটি প্রধানমন্ত্রীর আগমনের পর আরও পরিচিতি পায়।
Advertisement



