সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শনিবার বিকেলে তৃণমূলের ঝান্ডা তুলে নিলেন প্রতীক-উর রহমান। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক-উর। শনিবার আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়ে সামনে রাস্তায় আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন ‘বিদ্রোহী’ নেতা। অভিষেক জানালেন, প্রতীক-উর ভোটে লড়ার টিকিট চাননি। সংগঠনের কাজ করতে চেয়েছেন। অভিষেকের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই প্রতীক-উরকে বহিষ্কার করল সিপিএম। পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা, ৫৬ নম্বর উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে তাঁকে।
Advertisement
Advertisement



