ভোটের দামামা বেজে গিয়েছে বঙ্গে। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। আর ঠিক ছয় দিন পর দ্বিতীয় দফার ভোট। ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টানা আট দিনের প্রচারসূচিতে তিনি রাজ্যের মোট ১৩টি জেলা সফর করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। প্রতিদিন একাধিক জনসভা ও কর্মীসভায় যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
এই প্রচারপর্বের সূচনা হবে ২৪ মার্চ, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় একটি জনসভার মাধ্যমে। ২৫ মার্চ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুরে দুপুর ১২টায় সভা করার পর তিনি কেশিয়াড়ি ও নারায়ণগড়েও জনসভা করবেন। একই দিনে দুপুর ২টোয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একটি কর্মীসভায় যোগ দিয়ে রাতে কলকাতায় ফিরবেন।
Advertisement
২৬ মার্চ উত্তরবঙ্গে প্রচারে থাকবেন তিনি। কোচবিহারের নাটাবাড়ি, জলপাইগুড়ির ধূপগুড়ি এবং আলিপুরদুয়ারের কালচিনিতে ধারাবাহিক সভা ও রোড শো করার পর আবার কলকাতায় ফিরবেন তিনি। পরদিন, ২৭ মার্চ, ঝাড়গ্রামের বিনপুর, পাঁশকুড়া পূর্ব এবং দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে সভা করবেন।
Advertisement
২৮ মার্চ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও তপন এবং মালদার মানিকচকে সভা রয়েছে। ২৯ মার্চ বীরভূমের দুবরাজপুর, মুর্শিদাবাদের নওদা এবং দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে কর্মসূচি নির্ধারিত। ৩০ মার্চ পুরুলিয়ার বাঘমুণ্ডিতে সভা করে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একটি রিভিউ বৈঠকে অংশ নেবেন তিনি।
এই ব্যস্ত সূচির শেষ দিন ৩১ মার্চ আবার উত্তরবঙ্গে। কোচবিহারের শীতলকুচি, জলপাইগুড়ির রাজগঞ্জ এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় সভা শেষে কলকাতায় ফেরার কথা রয়েছে। সব মিলিয়ে, অল্প সময়ের মধ্যে রাজ্যের বিস্তীর্ণ অংশ জুড়ে ঘনঘন জনসংযোগে জোর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisement



