এসআইআর ইস্যুতে মালদহের মোথাবাড়িতে বিচারপতিদের বেআইনিভাবে আটকে রাখার ঘটনায় আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়িতে এসআইআর-এ বাদ যাওয়া সাধারণ মানুষ বিভোক্ষ দেখান। অভিযোগ ক্ষুব্ধ জনতা সাতজন বিচারপতিদের, যার মধ্যে তিনজন মহিলা ছিলেন প্রায় কয়েক ঘণ্টা আটকে রেখেছিলেন। ভোটার তালিকা সংশোধনের কাজ করছিলেন তাঁরা।
সোমবার গভীর রাতে এনআইএ-র দল কালিয়াচক ও মোথাবাড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৮। এপ্রিল মাসে ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলছিল কালিয়াচকের বিডিও অফিসে। সেখানে একশোর বেশি স্থানীয় বাসিন্দ জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি ভোটারদের নাম অন্যায়ভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
Advertisement
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় ৯ ঘণ্টা ব্লক অফিসে বিচারপতিদের আটকে রাখা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি ছিল ভোটার তালিকা থেকে বাদ পড়াদের নাম তুলতে হবে। সেই সঙ্গে প্রশাসনের খামখেয়ালি নিয়ে অভিযোগ করেন তাঁরা।
Advertisement
সন্ধ্যার পর পুলিশ আধিকারিকদের নিরাপদে বের করে আনার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখা হয় বলেও অভিযোগ। পুলিশের পাইলট গাড়ির এক চালক ইটের আঘাতে গুরুতর জখম হন বলে অভিযোগ।
এই ঘটনায় বিচার ব্যবস্থায় এবং রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে সুপ্রিম কোর্ট ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। এনআইআরের হাতে তদন্তের ভার তুলে দেওয়া হয়। সহিংসতার অভিযোগে স্থায়ীয় রাজনৈতিক কর্মী-সমর্থক-সহ একাধিককে গ্রেপ্তার করা হয়। এই বিক্ষোভ পূর্বপরিকল্পিত না কি সংগঠিত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীদের ভয় দেখিয়ে বা চাপ দিয়ে বিক্ষোভে সামিল করা হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement



