• facebook
  • twitter
  • youtube
Sunday, 26 July, 2026

বাঘাযতীন হাসপাতালে এইচপিভি টিকাকরণের সূচনা করলেন বিধায়ক শর্বরী

এইচপিভি ভাইরাসের সংক্রমণ থেকে ভবিষ্যতে সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি কমাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে

বাঘাযতীন হাসপাতালে এইচপিভি টিকাকরণের সূচনা করলেন বিধায়ক শর্বরী

রাজ্যজুড়ে বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাকরণ কর্মসূচির সূচনা হল শনিবার। নারীদের সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ এই উদ্যোগের অংশ হিসেবে এদিন বাঘাযতীন হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় টিকাদান কর্মসূচি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জী। তাঁর উপস্থিতিতে কিশোরী বর্ণা রায়কে এইচপিভি টিকা প্রদান করে কর্মসূচির শুভ সূচনা করা হয়। হাসপাতালের সুপার, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে টিকাকরণ সম্পন্ন হয়।

এদিন শর্বরী মুখার্জী বলেন, ‘মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে বড় লক্ষ্য। অনেকেই এখনও এই টিকা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানেন না। তাই আগামী দিনে যাদবপুর এলাকার বিভিন্ন স্কুলে গিয়ে সচেতনতা গড়ে তোলা হবে।’

এইচপিভি ভাইরাসের সংক্রমণ থেকে ভবিষ্যতে সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি কমাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট বয়সের কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে।