বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অবশেষে ‘নো কস্ট’ পদ্ধতিতে শিলাবতী,পলাসপাই নদী সংস্কারের কাজ কিছু ক্ষেত্রে শুরু হয়েছিল। শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের ওয়ার্ক অর্ডার গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল। তার পর ৬ মাস অতিক্রান্ত হয়েছে।
আজও ৫০০ মিটার অংশ পুরোপুরি সংস্কার হয়নি। শুধু তাই নয়, মাস্টার প্ল্যানের অন্তর্গত অন্যান্য কাজগুলিরও অবস্থা প্রায় একই রকম। এইরূপ ঢিমেতালে কাজ চলার কারণে আসন্ন বর্ষায় ঘাটাল মহকুমাবাসীকে ফের বন্যা কবলিত হতে হবে।
Advertisement
এই পরিপ্রেক্ষিতে ‘ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি’র তরফে মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে অতি সত্বর একটি উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জলসম্পদ ভবনে বর্তমান সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ও সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে।
Advertisement
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান,উক্ত প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের পাশাপাশি আসন্ন বর্ষায় বন্যা ও জলবন্দি পরিস্থিতি মোকাবিলায় নিম্নোক্ত কয়েকটি প্রস্তাব অবিলম্বে কার্যকরী করার জন্য স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
শিলাবতী সহ নিকাশী খালগুলির উপর ব্রিজ নির্মাণ ও নদী বা খাল সংস্কারের জন্য যেখানে যেখানে নদী বা খালের উপর ক্রশবাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধগুলি এখনই সম্পূর্ণরূপে তুলে দেওয়া। নদী বা খালের ভিতরে থাকা কচুরিপানা সহ সমস্ত রকম আবর্জনা বর্ষার পূর্বেই পরিষ্কার করা।
বর্ষার পূর্বেই অকেজো স্লুইসগেটগুলির ফ্ল্যাপ ও গিয়ার শাটার পরিবর্তন। এবং সমস্ত স্লুইসগেটগুলিতে মবিল দিয়ে গেটগুলি যাতে সহজে খোল যায়,তার বন্দোবস্ত করা। নদী ও নিকাশি খালগুলির ভেতর সরকারী জায়গায় নির্মিত বেআইনি কাঠামোগুলি বর্ষার পূর্বেই অপসারণের বন্দোবস্ত প্রভৃতি।
Advertisement



