• facebook
  • twitter
Sunday, 15 February, 2026

শিবরাত্রির শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা মমতার

সব ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়নের কাজ করার কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী

মহাশিবরাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার বার্তা দিয়েছেন তিনি। বাংলায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বাস। পারস্পরিক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে বাংলায়। আর তা বজায় রেখে সব ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়নের কাজ করার কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

বাংলায় ধর্মীয় বিভাজনের চেষ্টা চালাচ্ছে বিজেপি। আর তার মাঝেই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একতা ও সম্প্রীতির বার্তা দিচ্ছেন জনসাধারণের উদ্দেশ্যে। মহাশিবরাত্রির তিথিতে আরও একবার সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিবমন্দির গুলির সংস্কার করেছি। জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক তৈরি করেছি। হুগলি জেলার তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের দিকে বিশেষ জোর দেবার লক্ষ্যে আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেছি। মন্দির চত্বরের সার্বিক সংস্কার, সৌন্দর্যায়ন, আলোর ব্যবস্থা, দুধপুকুরের পাশে রাস্তা তৈরি ইত্যাদি বেশ কিছু কাজও আমরা করেছি।‘

Advertisement

শিলিগুড়িতে ‘মহাকাল মহাতীর্থ’ তৈরি করছে রাজ্য সরকার। এই মহাতীর্থে বিশ্বের সর্বোচ্চ শিবমূর্তি স্থাপিত হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে শিলান্যাস করেন। বরাবরই মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। এদিন আরও একবার সেই সম্প্রীতির বার্তা দিলেন তিনি।

Advertisement