গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করা হয়েছিল। তবে সেই ঘোষণা কার্যকর হওয়ার কথা থাকলেও, দুই মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কর্মীদের হাতে সেই অর্থ পৌঁছায়নি। এই পরিস্থিতি নিয়ে বুধবার নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল প্রথম দফার ভোট, তার আগে দ্বিতীয় দফা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলছে জোরদার প্রচার। সেই প্রেক্ষাপটে একাধিক জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, কর্মসংস্থান উদ্যোগ এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি উঠে আসে ডিএ সংক্রান্ত বিষয়ও।
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ কার্যকর করার জন্য প্রয়োজনীয় নথি অর্থ দপ্তরের পক্ষ থেকে নির্বাচন কমিশনে পাঠানো হলেও তা আটকে রাখা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশনের অনুমোদন না পাওয়ার কারণেই সরকারি কর্মীরা এখনও সেই অর্থ পাননি। তিনি আরও দাবি করেন, এতে কর্মীদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এবং বিষয়টি অনিচ্ছাকৃতভাবে বিলম্বিত হচ্ছে।
Advertisement
তবে মুখ্যমন্ত্রী একই সঙ্গে আশ্বাস দেন, চলতি মাসের মধ্যেই রাজ্য সরকারি কর্মীরা তাঁদের বেতনের সঙ্গে ঘোষিত ৪ শতাংশ ডিএ পেয়ে যাবেন। তাঁর বক্তব্যে তিনি জানান, প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত এই বিষয়টি সমাধান করা হবে।
উল্লেখ্য, রাজ্যের বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়টি বর্তমানে সুপ্রিমি কোর্টের বিচারাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে কিছু অংশের বকেয়া পরিশোধ করা হয়েছে। তবে বাকি বকেয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। পাশাপাশি রাজ্য সরকারের অধীন বিভিন্ন সংস্থা এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এখনও কোনো বকেয়া ডিএ পাননি বলে জানা যাচ্ছে।
Advertisement



