• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

মোদী সরকারের ১২ বছরের খতিয়ান তুলে ধরলেন লকেট, অর্জুন এবং কৌস্তভ

১২ বছরের মোদী সরকার যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তার একটি খতিয়ান তুলে ধরেন তাঁরা

১২ বছরের মোদী সরকারের খতিয়ান তুলে ধরতে একটি সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিসে এই সম্মেলনের ব্যবস্থা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক লোকেট চট্টোপাধ্যায়, রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক কৌস্তভ বাগচী, জগদ্দল বিধানসভার বিধায়ক রাজেশ কুমার এবং ব্যারাকপুর সংগঠক জেলার সভাপতি তাপস রায়।

এই সাংবাদিক সম্মেলন থেকে বিগত ১২ বছরের মোদী সরকার যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তার একটি খতিয়ান তুলে ধরেন তাঁরা।  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী অর্জুন সিং জানান প্রধানমন্ত্রী কাজের উপর বিশ্বাস করেন এতে নতুন করে কিছু বলার নেই। এর ফলে ভারতের সুনাম সারা বিশ্বে হয়েছে।   তৃণমূলকে নিশানা করে বলেন, এই দলের কোনও কিছু থাকবে না। এই দল এর তোলাবাজি ছাড়া আর কোনও উদ্দেশ্য ছিল না। তাই এই দলটা শেষ হয়ে যাবে।

কুণালকে নিয়ে প্রশ্ন করা হলে তার জবাবে মন্ত্রী বলেন,  কুণালকে বলুন বেশি করে খাওয়া দাওয়া করতে। বিজেপি উপরে মানুষের বিশ্বাস আছে।  তাই কুণাল ঘোষ  কি বলছে তা নিয়ে কোনও  মাথা ব্যথা নেই।  সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলেন,  খুব প্রবীন নেতা কিন্তু সৌগত রায় বাজে কথা বলেন। অপারেশন লোটাস নিয়ে কি বলেছেন সেটা তিনি  নিজেও জানেন না বলে মন্তব্য করেন।

পরিবহন প্রসঙ্গে বলেন,  একাধিক বাস চালানো হবে সারা রাজ্য জুড়ে। ইলেকট্রিক বাস চালানো হবে এবং ট্রামকে আবার পুনর্জীবিত করা হবে বলেও এদিন বার্তা দেন তিনি।