• facebook
  • twitter
Wednesday, 1 April, 2026

শুভেন্দু মুখ্যমন্ত্রী মুখ? জল্পনায় জল ঢাললেন দিলীপ

'মুখ্যমন্ত্রী মুখ ভোটের পরেই ঠিক হয়, দলই সব সিদ্ধান্ত নেয়।'

ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। শুভেন্দুর দাবি, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও তিনি মমতাকে পরাজিত করবেন। তবে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শুভেন্দুকে এখনই মানতে নারাজ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার ইকোপার্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মুখ ভোটের পরেই ঠিক হয়, দলই সব সিদ্ধান্ত নেয়।’ তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা। জানা গিয়েছে, শুভেন্দুর মনোনয়নে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে অনেকেই মনে করছেন, এটি প্রতীকী বার্তা। যদিও বিজেপি সাধারণত আগাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে না। তবুও ভবানীপুরে শুভেন্দুর সরাসরি মমতাকে চ্যালেঞ্জ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Advertisement

Advertisement

Advertisement