• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

হলদিয়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আইপিপিএল, আর্থিক সহায়তা তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সংস্থার আর্থিক সহায়তা তুলে দেওয়ার এই উদ্যোগকে মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

হলদিয়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আইপিপিএল, আর্থিক সহায়তা তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Photo: Statesman

হলদিয়ায় গত ৩০ জুন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ও আহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করল ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেড (IPPL)। সম্প্রতি সেই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই অগ্নিকাণ্ডে প্রাণহানি ও একাধিক ব্যক্তি আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি পরিবার গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকেই শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছিল আইপিপিএল। এর পাশাপাশি ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে চলমান সরকারি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতার কথাও জানায় সংস্থাটি।

আইপিপিএল-এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ৩০ জুনের ঘটনার প্রকৃত কারণ এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তাধীন। তাই তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে ঘটনার দায় বা দায়িত্ব সম্পর্কে কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সমীচীন নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সংস্থার আর্থিক সহায়তা তুলে দেওয়ার এই উদ্যোগকে মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Suvendu Adhikari
Photo: Statesman

অগ্নিকাণ্ডে মৃত্যু, আঘাত ও ক্ষয়ক্ষতির কারণে অনেক পরিবার আর্থিকভাবে সমস্যার মুখে পড়েছে। এই সহায়তা তাঁদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছে সংস্থা। আইপিপিএল জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে তারা ভবিষ্যতেও থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে। সেই সঙ্গে সরকার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে পূর্ণ সহযোগিতায় তদন্ত প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

আরও পড়ুন: আমতলায় অভিষেকের পার্টি অফিস ভাঙায় সায় নেই হাইকোর্টের, স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি বিচারপতির

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাঁদের কর্মী, ঠিকাদার, পার্শ্ববর্তী শিল্পপ্রতিষ্ঠান, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং আশপাশের সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণই আইপিপিএল-এর সর্বোচ্চ অগ্রাধিকার। ৩০ জুনের হলদিয়া অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও পরিস্থিতি নিয়ে সরকারি তদন্ত এগিয়ে চলেছে। সেই সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ তাঁদের পাশে থাকার একটি তাৎপর্যপূর্ণ বার্তা বলেই মনে করা হচ্ছে।