• facebook
  • twitter
Friday, 22 May, 2026

ফের পিছলো আই-প্যাক মামলার শুনানি

পরবর্তী শুনানি আগস্টে

প্রতিনিধিত্বমূলক চিত্র

সুপ্রিম কোর্টে আই-প্যাক সংক্রান্ত মামলার শুনানি আবারও পিছিয়ে গেল। রাজ্যে সরকার পরিবর্তনের পর এটি দ্বিতীয়বার মামলার শুনানি স্থগিত হওয়ার ঘটনা। শুক্রবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। আদালত জানিয়েছে, আগামী ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে গত ১৩ মে-ও মামলার শুনানি স্থগিত হয়েছিল। সে সময় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে অতিরিক্ত সময় চেয়ে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে ২২ মে নতুন শুনানির দিন ধার্য করা হয়েছিল।

গত এপ্রিল মাসে মামলার শুনানিতে তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের পক্ষ থেকে কেন্দ্র-রাজ্য বিরোধের প্রসঙ্গ তোলা হলে বিচারপতি মন্তব্য করেছিলেন, চলমান তদন্তে কোনও মন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করলে তা গ্রহণযোগ্য হতে পারে না। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল, এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

Advertisement

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলার তদন্তে আই-প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডি তল্লাশি চালায়। সেই সময় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি সরিয়ে নেওয়ার অভিযোগ তুলে ইডি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে।

Advertisement

Advertisement