• facebook
  • twitter
Monday, 16 March, 2026

কাকদ্বীপে বস্তিতে আগুন

কাকদ্বীপের রেল স্টেশন লাগােয়া রেল লাইনের পাশে বস্তিতে আগুন লেগে গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে।

প্রতিকি ছবি (File Photo: IANS)

সােমবার সন্ধ্যায় কাকদ্বীপের রেল স্টেশন লাগােয়া রেল লাইনের পাশে বস্তিতে আগুন লেগে গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে।

সূত্রের খবর, সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে এলাকাবাসীর ধারণা। মুহূর্তের মধ্যে প্রায় কুড়িটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই বাজার। খবর লেখা পর্যন্ত আগুন না নেভায় দমকলের আরাে ইঞ্জিন আনার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

Advertisement

Advertisement