• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

আজ মমতার কেন্দ্রে জরুরি বৈঠক

আজ, শনিবার বিকেলে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর বাড়িতে বসছে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন ভবানীপুরের দায়িত্বে থাকা নেতারা

আজ মমতার কেন্দ্রে জরুরি বৈঠক

Mamata Banerjee Photo-SNS

মমতার কেন্দ্র নিয়ে বসছে জরুরি বৈঠক। আজ, শনিবার বিকেলে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর বাড়িতে বসছে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন ভবানীপুরের দায়িত্বে থাকা নেতারা। এতদিন পর্যন্ত ভাগাভাগি করে ভবানীপুরের ওয়ার্ডগুলির দায়িত্ব সামলাচ্ছিলেন সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিম।

সদ্য ভবানীপুরের একটি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ খানকে। তিনিও থাকবেন শনিবারের বৈঠকে। আগামী ৮ এপ্রিল ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে সেই বিষয়ে কথা হতে পারে এই বৈঠকে।