• facebook
  • twitter
Tuesday, 26 May, 2026

কলকাতা বিমানবন্দরে লিফ্ট ছিঁড়ে বিপত্তি, আহত ৩

বিমানবন্দর সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই বিপত্তি ঘটে

ফাইল ছবি

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে আচমকা লিফ্ট ছিঁড়ে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন। বিমানবন্দর সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই বিপত্তি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে বিমানবন্দর চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বিমানবন্দরের ৩৪ নম্বর লিফ্টে দুপুর ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। লিফটি রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকদিন ধরেই বন্ধ করা ছিল। মঙ্গলবার সকাল থেকে সেখানে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। সেইসময় লিফ্ট ছিঁড়ে ঘটে বিপত্তি।

Advertisement

আহতরা তিনজনেই পুরুষ, একজনের বয়স ৫১ বছর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুক ও পেলভিসে আঘাত লেগেছে। পাঁজরের একাধিক হাড় ভেঙেছে। দ্বিতীয় জনেরও বয়স ৫১। তাঁর মাথায় এবং বাম পায়ের গোড়ালি আঘাত লেগেছে। খুলির একাধিক হাড় ভেঙেছে। তাঁকে নিউরোসার্জারি বিভাগের অধীনে ভর্তি করা হচ্ছে। তৃতীয় জনের বয়স ২৭ বছর, তাঁর মাথায় আঘাত লেগেছে এবং দুই পায়েরই একাধিক হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement