• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

আসানসোলে ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার ইডির

তদন্তে নেমে এক ব্যবসায়ীর বাড়িতে বস্তা নিয়ে পৌঁছয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকেরা

আসানসোলে ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার ইডির

সকাল থেকেই কলকাতা সহ একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি। বালি এবং কয়লা পাচার মামলায় এদিন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নেমে এক ব্যবসায়ীর বাড়িতে বস্তা নিয়ে পৌঁছয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকেরা। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

টাকার উৎস সম্পর্কে সঠিক কোনও তথ্য ব্যবসায়ী দিতে পারেননি বলে জানা গিয়েছে।ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে ইডি তিনটি গাড়ি করে জামুড়িয়ায় পৌঁছোয়। তল্লাশি শুরু হয় পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী  বাড়িতে।

ব্যবসায়ীর দুই পুত্রের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়। সেখান থেকে কী কী নথি পাওয়া গিয়েছে তা এখনও জানা যায়নি। অন্য দিকে, জামুড়িয়ার পাঞ্জাবি মোড়ে একটি হার্ডঅয়্যারের দোকান এবং একটি গুদামেও হানা দিয় ইডি। জামুড়িয়া হাটতলা এলাকার বনসল হার্ডঅয়্যার নামের দোকানেও তল্লাশি পান্ডবেশ্বরের নবগ্রাম এবং দুর্গাপুরের একটি ঠিকানাতেও তল্লাশি চলছে।