• facebook
  • twitter
  • youtube
Monday, 13 July, 2026

রথযাত্রা ও শ্রাবণ মেলাকে কেন্দ্র করে ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর

সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করেন তিনি। পাশাপাশি রাজ্যের ৭৫টি রথের মেলায় তীর্থযাত্রী ও দর্শনার্থীদের সুবিধার্থে সেবা কেন্দ্র গড়ে তোলার কথাও জানান মুখ্যমন্ত্রী

রথযাত্রা ও শ্রাবণ মেলাকে কেন্দ্র করে ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর

Image: SNS

রথযাত্রা উপলক্ষে রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করেন তিনি। পাশাপাশি রাজ্যের ৭৫টি রথের মেলায় তীর্থযাত্রী ও দর্শনার্থীদের সুবিধার্থে সেবা কেন্দ্র গড়ে তোলার কথাও জানান মুখ্যমন্ত্রী।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, রথযাত্রার পরই শুরু হবে শ্রাবণ মেলা। সেই উপলক্ষে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়া তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। প্রতি পাঁচ কিলোমিটার অন্তর একটি করে সেবা কেন্দ্র তৈরি করা হবে, যেখানে পানীয় জল, প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় পরিষেবা মিলবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, শ্রাবণ মেলায় তারকেশ্বর মন্দিরে পৌঁছনো তীর্থযাত্রীদের স্বাগত জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তাঁদের সম্মানে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিরও আয়োজন করা হবে বলে ঘোষণা করেন তিনি। রাজ্য সরকারের এই ঘোষণার ফলে রথযাত্রা ও শ্রাবণ মেলাকে ঘিরে ধর্মীয় ও প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।