• facebook
  • twitter
  • youtube
Thursday, 10 September, 2026

রানাঘাটের পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, তবে প্রত্যাখ্যান সরকারি অনুদান

এবছর  ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রানাঘাটের পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, তবে প্রত্যাখ্যান সরকারি অনুদান

Image: SNS

হাতে গোনা কয়েকটা দিন বাকি। তারপরেই বাঙালি মেতে উঠবে শারদোৎসবে। তার আগেই দুর্গাপুজো (Durga Pujo) নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেই সব তরজা দূরে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari) প্রতি বছরের মতো এবছরও পুজোর (Durga Pujo) জন্য় অনুদান  ঘোষণা করেছেন। সেই সঙ্গে পুজো উদ্যোক্তাদের পুজোর (Durga Pujo) অনুদান নিতে বারণও করেছেন। মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari) সম্মান জানিয়ে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া  পুজো অনুদান নিচ্ছে না ‘রানাঘাটের পল্লি অধিবাসীবৃন্দ পুজো’।

সেই সঙ্গে এবছর  ক্লাবের দুর্গাপুজোর (Durga Pujo) উদ্বোধন করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এই সিদ্ধান্ত নিয়েছেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়। ‘রানাঘাটের পল্লি অধিবাসীবৃন্দ’ পুজো (Durga Pujo) কমিটির সভাপতির দায়িত্বে থাকা ওই বিধায়কের এমন পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: পুজোর মুখে হাওড়া-খড়্গপুর শাখায় দু’দিন বাতিল একগুচ্ছ ট্রেন

বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষের সক্ষমতা থাকায় তাঁরা বিগত ২০২৪ ও ২০২৫ সালের মতো এ বছরও সরকারি অনুদান গ্রহণ করছেন না। মুখ্যমন্ত্রীর করা আবেদনের কথা উল্লেখ করেই তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজেই আহ্বান জানিয়েছিলেন যাদের সামর্থ্য রয়েছে তারা যেন সরকারি অনুদান না নেয়। সেই বার্তা মেনেই আমরা অনুদান প্রত্যাখ্যান করছি।’

তবে অনুদান ফিরিয়ে দিলেও মণ্ডপ উদ্বোধনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেই প্রধান অতিথি হিসেবে চেয়ে আবেদন জানিয়েছিল পুজো কমিটি। বিধায়ক জানান, সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী আগামী ১২ তারিখের দিনটি শুভ উদ্বোধনের জন্য নির্ধারণ করেছেন। সুনির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত না হলেও ওই দিনেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুজোর সূচনা হবে।

আরও পড়ুন: ECL কর্মীর বাড়ি-অফিসে CBI হানা! আটক ছেলে

পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনায় মুখ্যমন্ত্রীর হাতে ওই মেগা পুজোর উদ্বোধনকে কেবল ক্লাব সদস্যদের সাফল্য নয়, বরং সমগ্র রানাঘাটবাসীর জন্য এক ‘বাড়তি পাওনা’ হিসেবে দেখছেন পার্থ সারথি বাবু। একইসঙ্গে তাঁর আশা, অনুদান না নেওয়ার ক্ষেত্রে রাজ্যের অন্যান্য সক্ষম পুজো কমিটিগুলোও মুখ্যমন্ত্রীর দেওয়া ওই আহ্বানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে।

দেখুন: কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?