মঙ্গলবার ভোররাতে হাওড়া ব্রিজের ফুটপাথ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ পিলার নম্বর ১২-এর কাছে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নর্থ পোর্ট থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, ওই ব্যক্তির শ্বাস- প্রশ্বাস চলছে না। ঘটনাস্থলেই ইনকোয়েস্ট সম্পন্ন করে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ‘ব্রট ডেড’ ঘোষণা করেন।
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৫৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং চেহারা মাঝারি গড়নের।
পুলিশ জানিয়েছে, দেহে বাহ্যিক আঘাতের কোনও চিহ্ন মেলেনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেও কেউ তাঁর পরিচয় বা ঠিকানা সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগও দায়ের হয়নি।