সাংবাদিক নিগ্রহের ঘটনায় শনিবার রাজ্য বিধানসভায় ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে কালো ব্যাচ পরে বিজেপির পরিষদীয় মন্ত্রী সহ সমস্ত বিধায়করা প্রতিবাদে অংশগ্রহণ করেন।
পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, গতকাল যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে কলকাতার বুকে, তার তীব্র বিরোধিতা করি শুধু তাই নয় সরকার এ বিষয়ে কঠোর হাতে দমন করবে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
শুক্রবার সাংবাদিক নিগ্রহের ঘটনার দায় এড়িয়ে গেলে সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। গতকাল বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুশ অংশগ্রহণ করেছে । বাইরের কিছু মানুষ গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে বলে তিনি জানান। তা নিয়ে তীব্র নিন্দা জানান তিনি।
বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শনের পর অভিনব ছবি দেখা গেল। কালো ব্যাচ পরে বিজেপি বিধায়করা প্রতিবাদ জানাচ্ছিলেন। নিজের জামা থেকে সেই কালো ব্যাজ খুলে সিপিআইএম বিধায়কের বুকে কালো ব্যাচ পরিয়ে দিলেন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। বললেন প্রতিবাদের অংশ হতে হবে তো!
ধর্মতলায় শুক্রবারের বিক্ষোভ ও অশান্তির ঘটনাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলিতে সদ্য বিধানসভায় পাশ হওয়া গুন্ডাদমন আইনও যুক্ত করা হয়েছে। এই আইন প্রথমবারের মতো প্রয়োগ করা হল বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে,‘তাঁদের তিন পুরুষ মনে রাখবেন’। তাঁর দাবি, রাজ্যে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই আইন কার্যকর করা হয়েছে।




