• facebook
  • twitter
Thursday, 16 April, 2026

ভোটযুদ্ধে ভাঙড় ব্যতিক্রম, প্রতি বুথে থাকছে জোড়া ইভিএম

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এ বার এই কেন্দ্রে প্রতিটি বুথে ব্যবহার করা হবে দুটি করে ইভিএম

প্রতীকী চিত্র

গোটা রাজ্যের নির্বাচনী প্রস্তুতির মধ্যে ব্যতিক্রমী নজির গড়তে চলেছে ভাঙড় বিধানসভা কেন্দ্র। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এ বার এই কেন্দ্রে প্রতিটি বুথে ব্যবহার করা হবে দু’টি করে ইভিএম। কারণ, ভাঙড়ে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১৯—যা একটি সাধারণ ইভিএম-এর ধারণক্ষমতার বাইরে।

সাধারণত একটি ইভিএম মেশিনে সর্বাধিক ১৬ জন প্রার্থীর নাম ও প্রতীক রাখা যায়। কিন্তু ভাঙড়ে প্রার্থীর সংখ্যা সেই সীমা ছাড়িয়ে যাওয়ায় প্রযুক্তিগত দিক থেকে বাধ্য হয়েই দ্বৈত ইভিএম ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এক আধিকারিক জানান, ভোটারদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি বুথে ভোটগ্রহণ কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে দুই ইভিএম ব্যবহারের সময় কোনও বিভ্রান্তি না তৈরি হয়। পাশাপাশি ভোটারদেরও সচেতন করতে প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে।

Advertisement

রাজ্যের অন্য কোনও বিধানসভা কেন্দ্রে এ বার এমন পরিস্থিতি তৈরি হয়নি। ফলে ভাঙড় কার্যত ব্যতিক্রম হিসেবেই উঠে আসছে এবারের নির্বাচনে। রাজনৈতিক মহলের মতে, বিপুল প্রার্থী সংখ্যাই এই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র ও আকর্ষণীয় করে তুলেছে।

Advertisement