• facebook
  • twitter
Wednesday, 6 May, 2026

ব্যাঙ্ক কর্মীরা এবার উঠতে পারবেন স্টাফ স্পেশাল ট্রেনে

স্টাফ স্পেশাল ট্রেনে ব্যাঙ্ক এবং ডাকঘর কর্মীদের ওঠার অনুমতি রেলের।এতদিন স্বাস্থ্য দফতর,পুলিশ এবং কলকাতা হাইকোর্টের কর্মীরা স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারতেন।

আজ শুক্রবার থেকে স্টাফ স্পেশাল ট্রেনে ব্যাঙ্ক এবং ডাকঘর কর্মীদের ওঠার অনুমতি দিল রেল। এতদিন স্বাস্থ্য দফতর, পুলিশ এবং কলকাতা হাইকোর্টের কর্মীরা স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারতেন। থেকে আরও দুটি ক্ষেত্রের কর্মীরা এই বিশেষ ট্রেনে ওঠার ছাড়পত্র পেলেন।

উল্লেখ্য, গত ৬ মে থেকে রাজ্যে বন্ধ লােকাল ট্রেন পরিষেবা। বাড়তি কর্মীদের মসৃণভাবে নিয়ে যাবার জন্য অতিরিক্ত স্টাফ স্পেশাল ট্রেন চালানাের সিদ্ধান্ত নিয়েছে রেল।

Advertisement

শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ২০টি স্পেশাল ট্রেন চলবে। আর হাওড়া ডিভিসনে অতিরিক্ত বারাে থেকে পনেরােটি স্টাফ স্পেশাল ট্রেন চালানাে হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

Advertisement