আরও পড়ুন: রানাঘাটের পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, তবে প্রত্যাখ্যান সরকারি অনুদান
বুধবার আসানসোলের বিএনআর মোড়ের কাছে জড়ো হন ডেলিভারি কর্মীরা (Zomato worker)। জোম্যাটোর ব্যাগ (Zomato worker) রাস্তায় নামিয়ে রেখে তাঁরা প্রতিবাদে (Zomato workers)বসেন। আন্দোলনকারীদের মূল দাবি, প্রতি কিলোমিটারে পাঁচ টাকা করে পারিশ্রমিক দিতে হবে। পাশাপাশি ডেলিভারি করতে গিয়ে যাতে তাঁরা নিরাপত্তাহীনতায় না ভোগেন, তার জন্য সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: ECL কর্মীর বাড়ি-অফিসে CBI হানা! আটক ছেলে
আন্দোলনকারীদের অভিযোগ, দিনের পর দিন পরিশ্রম করেও সেই অনুপাতে আয় হচ্ছে না। তার উপর অনেক সময় যথাযথ ও নির্দিষ্ট সময়ে পারিশ্রমিক মিলছে না। এর ফলে সংসার চালানোও কঠিন হয়ে পড়ছে বলে দাবি তাঁদের। বিক্ষোভ চলাকালীন সংস্থার তরফে দু’জন বাউন্সারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল বলেও অভিযোগ আন্দোলনকারীদের (Zomato worker)।
এরপরে জোম্যাটোর (Zomato worker)সংশ্লিষ্ট শাখার এক আধিকারিক ঘটনাস্থলে এসে কর্মীদের সঙ্গে কথা বলেন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রথমে তাঁদের একাধিক দাবি তিনি মানতে চাননি। তা নিয়ে বেশ কিছুক্ষণ বচসাও হয়। এরপর তাঁদের দাবিগুলি মেনে নেওয়ার আশ্বাস দেন ওই আধিকারিক। যদিও সেই আশ্বাসে ভরসা করতে নারাজ আন্দোলনকারীরা। লিখিত বা কার্যকর সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা(Zomato worker)।