• facebook
  • twitter
  • youtube
Wednesday, 16 September, 2026

ভোটের মুখে প্রশাসনিক রদবদল

জয় টুডু হোম গার্ড সংগঠনের সিনিয়র স্টাফ অফিসার হয়েছেন, আর পাপিয়া সুলতানা ব্যারাকপুর ডিসি (সাব-আর্বান) পদে ফিরেছেন।

ভোটের মুখে প্রশাসনিক রদবদল

File Photo

ভোটের মুখে ফের প্রশাসনিক রদবদল। বুধবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য পুলিশে মোট ২৩টি বদলির নির্দেশ জারি হয়েছে। প্রায় তিন মাস পর নতুন পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর। গত ২৭ নভেম্বর রাজ্য পুলিশের ১০ জন এসপির রদবদল হয়েছিল। সেই সময় পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যজিৎ ভট্টাচার্যকে বাঁকুড়ায় পাঠানো হয়। তারপর থেকে পদটি কার্যত শূন্যই ছিল। দক্ষিণ ২৪ পরগনা থেকে মিতুন দেকে অতিরিক্ত এসপি হিসেবে পাঠিয়ে দায়িত্ব সামলানো হচ্ছিল। এ বার পূর্ব মেদিনীপুরের পূর্ণ সময়ের এসপি হিসেবে নিয়োগ করা হল পারিজাত বিশ্বাসকে। তিনি এত দিন পুরুলিয়ার ১১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার ছিলেন।

অন্যদিকে, কোচবিহারের প্রাক্তন এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) পদে আনা হয়েছে। বদলির তালিকায় একাধিক গুরুত্বপূর্ণ নাম রয়েছে। অসীম খানকে হাওড়া ডিসি (ট্রাফিক) থেকে ব্যারাকপুর ডিসি (উত্তর) করা হয়েছে। গণেশ বিশ্বাস গিয়েছেন হাওড়া ডিসি (দক্ষিণ) পদে। সুরিন্দর সিংহ ৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার হয়েছেন। অনুপম সিংহ এখন হাওড়া ডিসি (ট্রাফিক)। জয় টুডু হোম গার্ড সংগঠনের সিনিয়র স্টাফ অফিসার হয়েছেন, আর পাপিয়া সুলতানা ব্যারাকপুর ডিসি (সাব-আর্বান) পদে ফিরেছেন।

এ ছাড়া দার্জিলিং গোর্খা ব্যাটেলিয়ন, বিধাননগর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, রানাঘাট, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কৃষ্ণনগর, রায়গঞ্জ, পূর্ব বর্ধমান, খড়্গপুর ও বনগাঁ—বিভিন্ন জেলায় অ্যাডিশনাল এসপি ও এসডিপিও স্তরেও রদবদল হয়েছে। ভোটের আগে এই প্রশাসনিক পুনর্বিন্যাসকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।