• facebook
  • twitter
  • youtube
Monday, 9 November, 2026

আরজিকর মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ অভয়ার মায়ের

অভয়ার মায়ের অভিযোগ, ঘটনার দিন সিবিআইকে সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও তদন্তে তেমন কোনও অগ্রগতি হয়নি

আরজিকর মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ অভয়ার মায়ের

Image: SNS

আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অভয়ার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের ধীরগতি ও নানা অসঙ্গতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তাঁর মা রত্না দেবনাথ। সোমবার নদিয়ার কল্যাণী মেডিক্যাল কলেজে ‘অভয়া উদ্যান’ উদ্বোধনে মেয়ের স্মৃতিচারণ করার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, প্রকৃত অপরাধীদের শাস্তি এবং রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তনের জোরালো দাবি জানিয়েছেন অভয়ার মা।

অভয়ার মায়ের অভিযোগ, ঘটনার দিন সিবিআইকে সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও তদন্তে তেমন কোনও অগ্রগতি হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন তথ্য, এমনকী যে মেল নার্স প্রথম মৃতদেহ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তাঁর ফোন নম্বর পর্যন্ত সিবিআইকে দেওয়া হয়েছে, তবুও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন: কল্যাণী মেডিক্যাল কলেজে উদ্বোধন ‘অভয়া উদ্যান’-এর, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পে ‘অভয়া’র নামকরণের প্রস্তাব স্বাস্থ্যমন্ত্রীর

সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঘটনাস্থলে একজন মহিলার ডিএনএ পাওয়ার কথা স্বীকার করা হলেও সেই মহিলা ডিএনএ কার, তা আজও খুঁজে বের করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। এছাড়া প্রমাণ ধ্বংস করার পর সেই ভাঙা অংশ বা ধ্বংসস্তূপ থেকে তথ্য জোগাড়ের ক্ষেত্রেও সিবিআইয়ের উদাসীন মনোভাব দেখা গিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: বক্সার এনক্লোজার ভেঙে ফের আসামের পথে বাঘিনি, রেডিও কলারের সিগন্যাল উধাও

সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতার মন্তব্য প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাবা-মায়ের সব প্রশ্নের উত্তর সিবিআইয়ের কাছে থাকার পরেও যদি অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া পেয়ে যাওয়ার অজুহাতে সেই উত্তর না দেওয়া হয়, তবে এমন তদন্তের অর্থ কী? অপরাধী চিকিৎসক হলেও তাদের পরিচয় সবার  ‘খুনি’।  তিনি বলেন, অভিযুক্ত ডাক্তারদের নামের আগে  ‘ডাক্তার’ শব্দটি ব্যবহার করতে নারাজ।  অভয়ার বিচার দ্রুত  সম্পন্ন করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

দেখুন: