• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

চোখে লংকার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৯ জুন — চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ও গলার সোনার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর বর্ধমানে। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বর্ধমান শহরের আলমগঞ্জের বালিরবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুনগঞ্জ এলাকার গুড় ব্যবসায়ী মনোজিৎ দে তাঁর ব্যবসার কাজ

চোখে লংকার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই

Howrah Snatching Photo-SNS

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৯ জুন — চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ও গলার সোনার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর বর্ধমানে। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বর্ধমান শহরের আলমগঞ্জের বালিরবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুনগঞ্জ এলাকার গুড় ব্যবসায়ী মনোজিৎ দে তাঁর ব্যবসার কাজ শেষ করে বালির বাগান এলাকা দিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন। আলমগঞ্জ রোডের ওপরেই বাড়ির কিছুটা দূরে রাস্তাতেই আচমকা ওই ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে অনুমান, দুষ্কৃতীরা সংখ্যায় প্রায় তিনজন ছিল। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ব্যবসায়ীর কাছ থাকা ব্যবসার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

জনবহুল রাস্তার ওপর এই ঘটনার পরই ওই ব্যবসায়ী চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাই মনজিৎবাবুকে উদ্ধার করে চোখে মুখে জল দিয়ে বর্ধমান থানায় নিয়ে আসেন অভিযোগ জানানোর জন্য। যদিও ব্যাগে ঠিক কত টাকা ছিল, সে ব্যাপারে এখনও সঠিক করে জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে। এই ঘটনার পর শহরের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন শহরবাসীর একাংশ।